Dhaka ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু

কালিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 4

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পৃথক চারটি ঘটনায় নারী ও শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে দুজন বিষপানের পর মারা গেছেন, একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পানিভর্তি গর্তে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন উপজেলার ভালাইপুর গ্রামের গৃহবধূ শিমু খাতুন (৩৫), পীরগাছা গ্রামের কৃষক আব্দুস সামাদ (৫৭), কাজিরবেড় ইউনিয়নের ঝিকটিপোতা গ্রামের চটপটি বিক্রেতা ইনসান হোসেন রাজা এবং নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা খলিফাপাড়ার হান্নান মিয়ার চার বছর বয়সী ছেলে রক্সি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর বিষপানের পর অসুস্থ হয়ে পড়েন গৃহবধূ শিমু খাতুন। প্রথমে তাঁকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ৮ অক্টোবর আবার মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।

একই দিন সকালে পীরগাছা গ্রামের কৃষক আব্দুস সামাদ নিজের কৃষিজমিতে গিয়ে বিষপান করেন বলে জানা গেছে। পরে বাড়িতে ফিরে বিষয়টি স্ত্রীকে জানান। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এদিকে ঝিকটিপোতা গ্রামের চটপটি বিক্রেতা ইনসান হোসেন রাজার ঝুলন্ত মরদেহ বাড়ির পেছনের একটি কাঁঠালগাছ থেকে উদ্ধার করা হয়। সকালে এক প্রতিবেশী তাঁকে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ নামিয়ে বাড়িতে নিয়ে যান। পরিবারের দাবি, মৃত তিনজনের মধ্যে দুজন শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছিলেন।

অন্যদিকে সোমবার সকালে নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা খলিফাপাড়ায় বাড়ির পাশের পানিভর্তি গর্তে পড়ে চার বছর বয়সী শিশু রক্সির মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, শিশুটির মা কাজে ব্যস্ত থাকার সময় সে উঠানে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে পানিভর্তি গর্তে পড়ে যায়। কিছুক্ষণ পর খোঁজাখুঁজির একপর্যায়ে মা গর্তে শিশুটিকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, বিষপানের দুটি ঘটনা ও একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এসব ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু

প্রকাশের সময় : ১১:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬