Dhaka ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তা পেলেন রাজশাহী রেঞ্জ ডিআইজির সম্মাননা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৩:৫০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

অপরাধ দমন, মামলা তদন্ত, আসামি গ্রেফতার, সাজাপ্রাপ্ত আসামির ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে নওগাঁ জেলার পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা স্মারক দিয়েছে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পদ্মা সম্মেলনকক্ষে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় তাঁদের এ সম্মাননা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। এতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ রাজশাহী রেঞ্জের আট জেলার পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং অতিরিক্ত ডিআইজিরা উপস্থিত ছিলেন।

সম্মাননা পাওয়া কর্মকর্তারা হলেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান, মান্দা থানার ওসি মো. খোরশেদ আলম, জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান, এসআই মশিউর রহমান এবং পোরশা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. তৌহিদুল ইসলাম।

ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, তিন আসামি গ্রেফতার এবং তিন আসামির ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের স্বীকৃতি হিসেবে সম্মাননা পান।

মান্দা থানার ওসি মো. খোরশেদ আলম রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা স্মারক পান।

জেলা গোয়েন্দা শাখার এসআই মো. মিজানুর রহমান দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, দুই আসামি গ্রেফতার, দুই আসামির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ এবং দস্যুতায় ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধারের জন্য সম্মাননা পান।

একই শাখার এসআই মশিউর রহমান মাদকবিরোধী অভিযানে ৪২ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধারের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হন। পোরশা থানার এএসআই মো. তৌহিদুল ইসলাম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির ওয়ারেন্টসহ মোট ১৬টি ওয়ারেন্ট তামিল করায় সম্মাননা পান।

রেঞ্জ কনফারেন্সে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও বিভিন্ন জেলার পুলিশ সুপাররা পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তা পেলেন রাজশাহী রেঞ্জ ডিআইজির সম্মাননা

প্রকাশের সময় : ০৩:৫০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬