Dhaka ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় দুই ছিনতাইকারী গ্রেফতার, মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

নওগাঁয় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া দুটি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও একজন পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা ১০ মিনিটে এসি মেরামতের কথা বলে এসি মেকানিক সালমান ও মাশরাফিকে মোবাইল ফোনে শিবপুর বাইপাস এলাকায় ডেকে নেন অজ্ঞাত তিন ব্যক্তি। পরে তাঁদের মোটরসাইকেলে তুলে বর্ষাইল চকআতিথা স্কুলের উত্তর পাশে নিয়ে যাওয়া হয়। সেখানে চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাঁদের পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে তাঁদের কাছে থাকা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও এসি মেরামতের সরঞ্জাম নিয়ে পালিয়ে যায় তারা।

ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে সদর থানার বিশেষ দল অভিযান চালিয়ে মশরপুর এলাকার মো. সম্রাট হোসেন (৩২) ও বরুনকান্দি এলাকার মো. সাগর হোসেন (৩৪)কে গ্রেফতার করে।

পুলিশের দাবি, গ্রেফতার দুজনের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন দুটি, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় দুই ছিনতাইকারী গ্রেফতার, মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার

প্রকাশের সময় : ০৬:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬