বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান তিতুমীর কলেজের সামনে বাসে আগুন টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘লজ্জাজনক, এমন কিছু হবে ভাবতেই পারিনি’, ৫ গোল খেয়ে হতবাক জাভি রাজবাড়ীতে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াচের জেলা শাখার অনুমোদন

‘ইরানকে হুমকি দিয়ে লাভ নেই, এসবের কোনো মূল্য নেই’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 78

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মজিদ ইবনুর রেজা বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও আমাদের সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামো শত্রুদের হুমকিকে কোনো গুরুত্বই দেয় না। এসব হুমকির কোনো মূল্য নেই।

ইরনা’র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মজিদ ইবনুর রেজা শত্রুদের হুমকি এবং কিছু মার্কিন কর্মকর্তার বক্তব্য প্রসঙ্গে বলেন, কিছু মার্কিন কর্মকর্তা মনে করেন, বারবার হুমকি দিলে তারা ইরানের সিদ্ধান্ত ও মনোভাব পরিবর্তন করতে পারবেন কিংবা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ভয় দেখাতে পারবেন। কিন্তু তারা মারাত্মক ভুল করছেন।

তিনি বলেন, হুমকির পুনরাবৃত্তি থেকে এটা স্পষ্ট, শত্রুরা তথ্য ও বিশ্লেষণে অচলাবস্থায় মধ্যে পড়েছে এবং এটা তাদের যুক্তিবোধের দুর্বলতার প্রমাণ। কারণ কোনো দেশের গোয়েন্দা ও বিশ্লেষণ ব্যবস্থা যদি মাঠের বাস্তবতা সঠিকভাবে দেখতে ও বিশ্লেষণ করতে না পারলেই কেবল এমন হুমকি দিতে পারে।

ইবনুর রেজা বলেন, শত্রুকে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে- ইরানের সঙ্গে হুমকির ভাষায় কথা বলা যাবে না। ইরান এসব হুমকিকে কোনো গুরুত্ব দেয় না। তাদের হুমকি আমাদের দৃষ্টিতে মূলত একটি রাজনৈতিক বার্তা বা রাজনৈতিক বিবৃতি; এর পেছনে বাস্তব সামরিক সক্ষমতার প্রমাণ নেই।

তিনি আরও বলেন, আজ মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি ও বাস্তবতা দেখা যাচ্ছে, তা যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের ভুল নীতি ও ভুল হিসাবের ফল। ইরান কখনোই প্রতিবেশী দেশ ও এ অঞ্চলের জনগণের জন্য হুমকি ছিল না এবং ভবিষ্যতেও হবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘ইরানকে হুমকি দিয়ে লাভ নেই, এসবের কোনো মূল্য নেই’

প্রকাশের সময় : ১০:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬