Dhaka ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রবাসীদের ‘কামলা’ বলায় তোপের মুখে আজাদ আবুল কালাম সবার জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের আশ্বাস ডা. জুবাইদার ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল দম্পতির সাড়ে ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ পদ্মা নদীতে বন্যা পরিস্থিতির উন্নতি, পানি কমেছে ৬ সেন্টিমিটার চালু হয়েছে আদানি বিদ্যুৎকেন্দ্রের ত্রুটিপূর্ণ ইউনিট সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত বেকারি পণ্যের দাম বাড়ল ২০ শতাংশ, চাপে ভোক্তা

সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

ইয়াহিয়া সারি বলেন, সামরিক ঘাঁটিতে থাকা অস্ত্রের গুদাম ও কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব স্থাপনা থেকে ইয়েমেন ও দেশটির জনগণের বিরুদ্ধে আগ্রাসন পরিচালনা করা হচ্ছিল বলে দাবি করেন তিনি। তবে হামলাটি ঠিক কখন চালানো হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাননি হুথিদের এই মুখপাত্র।

গত সপ্তাহে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সাথে ইয়েমেনের সরকারি বাহিনীর নতুন করে লড়াই শুরু হয়। ইয়েমেনের সরকারি বাহিনীকে সৌদি আরব সব ধরনের সহায়তা দিয়ে আসছে।

এদিকে হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অগ্রসর হওয়ার বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হুথিরা যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করে তাদের অভিযানে কোনো ধরনের হস্তক্ষেপ না করার অনুরোধ জানিয়েছে।

শনিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্পকে হুথিদের বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, হুথিরা যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করেছে এবং তারা যুক্তরাষ্ট্রের সাথে লড়াই করতে চায় না। একইসাথে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অনুরোধ জানিয়েছে বলেও জানান তিনি।

এরই মধ্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার কারণে হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগর দিয়ে তেল সরবরাহের সৌদির একমাত্র পথটি আপাতত বন্ধ হয়ে গেছে।

সৌদি আরবের তেল পাইপলাইনে হামলার ঘটনায় ইরানের সম্পৃক্ততা থাকতে পারে বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

সূত্র: এএফপি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

প্রকাশের সময় : ০১:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬