Dhaka ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ছেলে-নাতির বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৯০ বছরের বৃদ্ধা খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প প্রিয়াঙ্কা-প্রকৃতি আমায় ক্ষমা করে দিও প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, লাশ ফেলে পালাল বন্ধুরা মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী
সাংবাদিক পুলক চ‌্যাটার্জীর হৃদয়স্পর্শী সুইসাইড নোট ভাইরাল

প্রিয়াঙ্কা-প্রকৃতি আমায় ক্ষমা করে দিও

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 7

দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরোপ্রধান ও সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর ঘটনায় পাঁচটি সুইসাইড নোট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। স্ত্রী ও মেয়ে, ছোট ভাই ও ভাবি, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দীর্ঘদিনের সহকর্মী এবং প্রশাসনের উদ্দেশে পৃথক নোট লিখে গেছেন পুলক।

স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশে লেখা নোটটি বিশেষভাবে আলোচিত হচ্ছে। হৃদয়স্পর্শী নোট পুলক লিখেছেন, ‘আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে কারও জন্য কিছু থেমে থাকে না।’ মেয়ে প্রকৃতিকে পড়াশোনা ও গান শেখা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি স্ত্রী ও মেয়ের পাশে থাকতে ছোট ভাই দীপকের প্রতি আহ্বান জানান।

পুলকের এই নোট ভাইরাল হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই চিঠিটি শেয়ার করছেন। সেখানে অনেকে মন্তব্য করেছেন। পুলকের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ পেয়েছে মন্তব্যগুলোতে।

প্রশাসনের উদ্দে‌শ্যে সুইসাইড নোটে পুলক উল্লেখ ক‌রে‌ছেন, আমার মৃত‌্যুর জন‌্য কেউ দায়ী নয়। আমি শরীরের রোগ সহ‌্য করতে পার‌ছিলাম না। সুস্থ থাকার জন‌্য অনেক চেষ্টা করে‌ছি। ইন্ডিয়ার ভেলো‌রে পর্যন্ত ডাক্তার দে‌খিয়ে‌ছি। কিন্তু সুস্থ হতে পা‌রি‌নি। অসুস্থতা আমাকে সামা‌জিকভাবে পি‌ছিয়ে দিচ্ছে। শরীরের যন্ত্রনাকালে কোথাও যেতে পারতাম না। আমার মৃত‌্যুর জন‌্য কেউ দায়ী না। প্রশাস‌নের কাছে অনুরোধ, কো‌নো প্রকার হয়রানি না করে আমার লাশ আমার প‌রিবারের কাছে হস্তান্তর করা হোক।

ব‌রিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জা‌কির হোসেনকে পুলক চ‌্যাটার্জী লিখেছেন, বিদায়। তোমার সঙ্গে আমার অনেক স্মৃ‌তি। আমার মরদেহ হয়রানি ছাড়া প‌রিবারের কা‌ছে দেওয়ার চেষ্টা ক‌রিও। যেহেতু স্বেচ্ছায় আত্মহনন করলাম তাই ময়নাতদন্ত করার প্রয়োজন নাই। পারলে তোমার বৌ‌দি ও প্রকৃতিকে মাঝে মাঝে খোঁজ নিও।

ভাই দীপক ও দীপকের স্ত্রী ইতির উদ্দে‌শ্যে পুলক লিখে‌ছেন, বিদায়। প্রিয়াংকা ও প্রকৃতিকে আগলে রা‌খিস। তোর ওপর অনেক বড় বোঝা চা‌পিয়ে দিলাম। আমাকে ক্ষমা করে দিস। ‌মু‌ক্তিযুদ্ধের ভাতা ও আমার ব‌্যাংক হিসেবের দেবাশীষের সঙ্গে আলাপ করে পদক্ষেপ নিস। প্রিয়াংকা ও প্রকৃ‌তিকে তোর কাছে রা‌খিস।

পুলক তার দীর্ঘদিনের সহকর্মী দৈ‌নিক সমকাল ব‌রিশাল ব‌্যু‌রোর দা‌য়িত্বরত সুমন চৌধুরীর উদ্দে‌শ্যে লিখেছেন, সুমন বিদায়। তোমাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন‌্য দুঃখিত। একস‌ঙ্গে প্রায় দেড়যুগ কাজ ক‌রে‌ছি, কখনো কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। য‌দি পারো সমকালে আমার পাওনা টাকা আদায় করে তোমার বউদির হাতে দিও।

শুক্রবার রাত ৯টার দিকে সমকাল ব‌রিশাল অফিস থেকে তার লাশ ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতালের মর্গে পাঠায় পু‌লিশ। এর আগে সন্ধ‌্যায় নগরীর প‌্যারারা রোডের সমকাল ব‌্যু‌রো অফিসে গলায় দ‌ড়ি দেওয়া অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পু‌লিশ ঘটনাস্থ‌লে এসে সমকাল অফিসের দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

ব‌রিশাল মহানগর পুলিশের ক‌মিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেছেন, সুইসাইড নোটগুলো লাশের পাশে পাওয়া গেছে। বিষয়‌টি তদন্তাধীন রয়েছে।

পুলক দৈ‌নিক সমকালের ব‌রিশাল ব‌্যুরো প্রধান ছিলেন। ২০২৩ সালের মে মাসে তি‌নি চাকুরিচ‌্যুত হন। এরপর থেকেই তি‌নিই হতাশায় ভুগ‌ছিলেন। ‌মাঝে মধ্যে সমকাল অফিসে এসে বসতেন তি‌নি। পুলক বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী ক‌মি‌টির সি‌নিয়র সদস‌্য ছি‌লেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাংবাদিক পুলক চ‌্যাটার্জীর হৃদয়স্পর্শী সুইসাইড নোট ভাইরাল

প্রিয়াঙ্কা-প্রকৃতি আমায় ক্ষমা করে দিও

প্রকাশের সময় : ০৪:৫২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬