Dhaka ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ গেলে মিছিলকারীদের পক্ষ থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১ নম্বরের ভোলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। একপর্যায়ে মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছোড়ে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, দুপুর পৌনে ১২টার দিকে ভোলা মসজিদের সামনে থেকে নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ২

প্রকাশের সময় : ০৫:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬