Dhaka ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

কোটালিপাড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৩৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 24

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার কোটালীপাড়া কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দিরের জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য এসএম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন।

পরে মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভক্তরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অংশ নেন। শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপে সজ্জিত ভক্ত এবং ধর্মীয় সংগীতের মূর্ছনায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

শোভাযাত্রা শেষে কোটালীপাড়া কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দির কমিটির সভাপতি অধ্যাপক গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, অধ্যাপক কার্তিক চন্দ্র বিশ্বাস এবং কোটালীপাড়া কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র বালাসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও বাণীর গুরুত্ব তুলে ধরে বলেন, শ্রীকৃষ্ণ সমাজ থেকে অন্যায়, অবিচার ও পাপ দূর করে সত্য, ন্যায় ও মানবপ্রেম প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। তাঁর দর্শন ও শিক্ষা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং অসাম্প্রদায়িক সমাজ গঠনে মানুষকে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন মন্দিরের পুরোহিত, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জন্মাষ্টমী উপলক্ষে কোটালীপাড়ার বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা, গীতাপাঠ ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশের সময় : ০২:৩৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬