Dhaka ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ভারতের কাছে হেরে এশিয়ান কাপ বাছাই থেকে বাংলাদেশের বিদায়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

নতুন কোচ আতিকুর রহমান মিশুর অধীনেও হারের বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। ভারতের কাছে ৩-০ গোলে হেরে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

রবিবার তাসখন্দের দস্তলিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। বাছাইপর্বে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না মানিক-জিদানদের সামনে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। তবে পাল্টা আক্রমণ থেকে ১৩তম মিনিটে প্রথম সুযোগ তৈরি করে বাংলাদেশ। অ্যাডাম ইব্রাহিমের কাটব্যাকে সতীর্থদের কেউ পা ছোঁয়াতে পারেননি।

এরপর ১৯তম মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি নাজদুল হুদা ফয়সাল। তাঁর দুর্বল শট সহজেই নিয়ন্ত্রণে নেন ভারতের গোলরক্ষক। এক মিনিট পর ভারতের ঋষি সিং কাছের পোস্ট লক্ষ্য করে জোরালো শট নিলে বাংলাদেশকে রক্ষা করেন গোলরক্ষক রাজ চৌধুরী।

তবে বেশিক্ষণ বাংলাদেশকে স্বস্তিতে থাকতে হয়নি। ২৫তম মিনিটে ড্যানি মেইতের গোলে এগিয়ে যায় ভারত। সতীর্থের ছোট পাস থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। রাজ চৌধুরী এগিয়ে এসে স্লাইড করেও গোল ঠেকাতে পারেননি।

বিরতির পর ম্যাচে ফেরার জন্য আক্রমণে ওঠার চেষ্টা করলেও ভারতকে চাপে ফেলতে পারেনি বাংলাদেশ। উল্টো ৬০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভারত। ঋষিকান্ত মেইতের হেড পাস থেকে দারুণ এক ওভারহেড কিকে গোল করেন ভিশাল ইয়াদব। ঝাঁপ দিয়েও বলের নাগাল পাননি রাজ।

দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় বাংলাদেশ। ৭৫তম মিনিটে ভালো একটি সুযোগও তৈরি হয়। বাম দিক দিয়ে দ্রুত বক্সে ঢুকে বদলি ফরোয়ার্ড জয় আহমেদ শট নিলেও বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

এর কিছুক্ষণ পর মোহাম্মদ আরবাসের জোরালো শটে তৃতীয়বারের মতো পরাস্ত হন বাংলাদেশের গোলরক্ষক রাজ চৌধুরী। সেই গোলেই কার্যত বাংলাদেশের ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়।

এই হারে বাছাইপর্বে তিন ম্যাচের সবকটিতেই হারল বাংলাদেশ। শুরুতে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হারের পর সিরিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারে দলটি। এরপর কোচ জেরার্ড জোন্সকে সরিয়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আতিকুর রহমান মিশুকে দায়িত্ব দেওয়া হলেও তাঁর অধীনেও পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতের কাছে হেরে এশিয়ান কাপ বাছাই থেকে বাংলাদেশের বিদায়

প্রকাশের সময় : ১০:৪৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬