গুরুত্বপূর্ণ সংবাদ:
বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 2
রাজধানীর বাড্ডার সাতারকুলে একটি ফার্নিচারের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৯টা ১৯ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে অতিরিক্ত সহায়তার প্রয়োজন না হওয়ায় পূর্বাচল ফায়ার স্টেশনের একটি ইউনিটকে পথিমধ্যে থেকেই ফিরে যেতে বলা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
Tag :




















