Dhaka ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, লাশ ফেলে পালাল বন্ধুরা মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী সার নিয়ে উদ্বেগের কারণ নেই, মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 32

সাংহাই কো-অপারেশন সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি ইউক্রেনে ‘অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে যুদ্ধ বন্ধের’ আহ্বান জানান পুতিনকে। জবাবে রুশ প্রেসিডেন্ট জানান, তারা সেদিকেই এগোচ্ছেন।

গতকাল সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের বিসকেকে তাদের মধ্যে বৈঠকটি হয়। সাংহাই কো-অপারেশনের উল্লেখযোগ্য সদস্য দেশগুলো হলো রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান বেলারুশ।

পুতিনের সঙ্গে বৈঠকের সময় মোদি বলেন, “আমাদের অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে যুদ্ধ বন্ধের দিকে এগোতে হবে।” এ সময় পুতিন বলেন, “প্রধানমন্ত্রী মোদি আপনাকে ধন্যবাদ। আমরা সেদিকেই এগোচ্ছি।”

২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর চার বছরের বেশি সময় কেটে গেছে। কিন্তু যুদ্ধ এখনো থামেনি। গত কয়েকদিনে উল্টো যুদ্ধের তীব্রতা বেড়েছে।

মোদি পুতিনকে বলেন যুদ্ধের কারণে মানবতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পেছনে নিয়ে যায়। অপরদিকে শান্তির দিকে প্রতিটি পদক্ষেপ মানবতাকে নতুন আশা ও উদ্দীপনার মাধ্যমে পূর্ণ করে।”

মোদি বলেন যুদ্ধ বন্ধ করা মানবতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত কয়েকদিন ধরে রাশিয়ার বাণিজ্যিক অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে পুতিন হুমকি দিয়ে বলেন, ইউক্রেনের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সবকিছুতে পাল্টা হামলা চালানো হবে।

সূত্র: দ্য মেট্রো

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির

প্রকাশের সময় : ০১:১৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬