Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ছেলে-নাতির বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৯০ বছরের বৃদ্ধা খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প প্রিয়াঙ্কা-প্রকৃতি আমায় ক্ষমা করে দিও প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, লাশ ফেলে পালাল বন্ধুরা মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী

মাংস বিক্রিতে স্বাস্থ্য কর্মকর্তার ‘পরীক্ষিত’ সিল বাধ্যতামূলক: ডিএসসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 40

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় নির্ধারিত জবাইখানায় পশু জবাই এবং মাংস বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্য কর্মকর্তার ‘পরীক্ষিত’ সিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সোমবার রাজধানীর হাজারীবাগে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, নির্ধারিত দোকানে মাংস বিক্রি করতে হবে এবং প্রতিটি মাংসে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষার সিল থাকতে হবে। ওই সিল দেখেই সাধারণ মানুষ বুঝতে পারবেন মাংসটি পরীক্ষিত ও বিক্রির উপযোগী।

তিনি বলেন, সিল ছাড়া মাংস বিক্রি করা হলে তা জব্দ করা হবে। একই সঙ্গে অবৈধভাবে জবাই করা মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট দোকানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. আবদুস সালাম বলেন, নির্ধারিত জবাইখানার বাইরে বাজার বা অন্য কোনো স্থানে পশু জবাই করা যাবে না। কেউ অননুমোদিত স্থানে পশু জবাই করলে তাকে জরিমানা করা হবে। অবৈধভাবে জবাই করা মাংস কোনো দোকানে বিক্রি হলে দোকানটি বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, অন্য জায়গা থেকে মাংস আনা হলে পশুটি সুস্থ ছিল কি না, কোনো রোগে আক্রান্ত ছিল কি না কিংবা সঠিকভাবে জবাই করা হয়েছে কি না, তা নিশ্চিত করা সম্ভব হয় না। এমনকি গরুর নামে অন্য প্রাণীর মাংস বিক্রি হচ্ছে কি না, সেটিও যাচাই করা কঠিন। এসব বিষয় নিশ্চিত করতেই নির্ধারিত জবাইখানায় পশু জবাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পশু জবাইয়ের সময় জবাইখানায় স্বাস্থ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব পালনে কেউ অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাংস বিক্রিতে স্বাস্থ্য কর্মকর্তার ‘পরীক্ষিত’ সিল বাধ্যতামূলক: ডিএসসিসি প্রশাসক

প্রকাশের সময় : ১০:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬