Dhaka ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদিতে চাকরি দেওয়ার নামে নিয়েছিল টাকা, ফেরত চাওয়ায় মারধর নওগাঁয় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুমোদন আদানি বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে: স্বাস্থ্যমন্ত্রী আগামী বছরের এসএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত মাদকের সঙ্গে যেই যুক্ত থাকবে, তাকেই আইনের আওতায় আনা হবে: রেল প্রতিমন্ত্রী সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম আহ্বায়ক ও সদস্যসচিবসহ তিনজনের পদত্যাগে ফের সংকটে প্রেসক্লাব যশোর প্রাথমিক বৃত্তির টাকা নির্ধারণ, ট্যালেন্টপুলে মাসে ৩০০ হাজিরা খাতায় আগাম স্বাক্ষর, ভূমি অফিসে গিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

নওগাঁয় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৭:২৫:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 1

নওগাঁয় গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে খবর পাওয়া যায়, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত করা হয়েছে। পরে মাহমুদুল হাসান ওরফে রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে তার শয়নকক্ষের একটি টিনের বড় বাক্স তল্লাশি করা হয়। এ সময় ১১টি প্যাকেটে রাখা মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রুবেল অপর এক ব্যক্তির সহযোগিতায় গাঁজার ডিলার হিসেবে কাজ করছিলেন। দীর্ঘ দুই মাসের প্রচেষ্টার পর তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। তার সহযোগীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় রুবেলের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, নওগাঁয় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

প্রকাশের সময় : ০৭:২৫:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬