Dhaka ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নজরুল বর্ষ উপলক্ষে রাজবাড়ীতে জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 18

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও সাংস্কৃতিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উপলক্ষে রাজবাড়ীতে জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া এবং রাজবাড়ীর পুলিশ সুপার জনাব মঞ্জুর মোর্শেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।

আয়োজনে রাজবাড়ীর বিশিষ্ট নজরুলসংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। তাদের পরিবেশনায় নজরুলের কালজয়ী গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানকে ঘিরে রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংস্কৃতিপ্রেমীরা এতে অংশ নেন। আয়োজকরা জানান, নজরুলের অসাম্প্রদায়িক, মানবিক ও সাম্যের চেতনা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নজরুল বর্ষ উপলক্ষে রাজবাড়ীতে জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

প্রকাশের সময় : ১২:০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬