Dhaka ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে যুবককে জুতার মালা সরকারি দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: বিমানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৬৫.১০% সৌদিতে চাকরি দেওয়ার নামে নিয়েছিল টাকা, ফেরত চাওয়ায় মারধর নওগাঁয় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুমোদন আদানি বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে: স্বাস্থ্যমন্ত্রী আগামী বছরের এসএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত মাদকের সঙ্গে যেই যুক্ত থাকবে, তাকেই আইনের আওতায় আনা হবে: রেল প্রতিমন্ত্রী সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

মনিরামপুরে সাবেক প্রতিমন্ত্রীর এপিএস গ্রেফতার

মনির হোসেন, বেনাপোল
  • প্রকাশের সময় : ০৬:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 14

যশোরের মনিরামপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (এপিএস) গাজী আসাদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার রাতে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার গাজী আসাদ উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাহিরঘরিয়া গ্রামের বাসিন্দা এবং থানা যুবলীগের সদস্য। তিনি দীর্ঘদিন স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গাজী আসাদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মনিরামপুরে সাবেক প্রতিমন্ত্রীর এপিএস গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬