Dhaka ১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বায়ুদূষণে শীর্ষে কুচিং, ঢাকার অবস্থান ষষ্ঠ আলোচিত শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ৭ বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেফতার ১ ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন, ‘নজরুল পদক’ পেলেন দুই গুণী ব্যক্তি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই জন্ম নেওয়া শিশুটির বাবা নিম্ন আদালতে ঢালাও ফাঁসি: বিচারক মামুনের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 9

ব্যবসায়িক ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করা প্রায় ২ লাখ বিদেশি নাগরিকের ভিসা বাতিলের পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোপন নথি এবং সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বক্তব্য থেকে এ তথ্য জানা গেছে। নথি অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বি-১ ও বি-২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের মধ্য থেকে প্রায় ২ লাখের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনাটি মার্কিন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়ন করা হবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট এপির কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনেক বিদেশি অ-অভিবাসী ভিসায় স্বল্পমেয়াদি দর্শনার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করেন এবং পরবর্তী সময়ে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করেন। এসব আবেদনকারীকে শনাক্ত করে তাদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ঠিক কতজনের ভিসা বাতিল করা হবে, সে বিষয়ে এখনই সুনির্দিষ্ট সংখ্যা জানাতে রাজি হননি পিগোট। তিনি জানান, প্রক্রিয়াটি এখনও চলমান রয়েছে।

যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক উদ্দেশ্যে বি-১ এবং পর্যটন, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও চিকিৎসার মতো কাজে বি-২ ভিসা দেওয়া হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, কোনো আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল হলেই তাকে তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো হবে—বিষয়টি এমন নয়। অধিকাংশ আবেদনকারীকে নতুন একটি শ্রেণির আওতায় নেওয়া হতে পারে। তবে তারা ব্যবসায়ী বা পর্যটক হিসেবে তাদের আগের মর্যাদা হারাবেন।

এদিকে বর্তমানে বি-১ ও বি-২ ভিসার আবেদনকারীদের কাছ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন না করা এবং সফর শেষে নিজ দেশে ফিরে যাওয়ার নিশ্চয়তা নেওয়া হচ্ছে। প্রশাসন এই শর্তকে ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রায় বাধ্যতামূলক করে তুলেছে।

২০২৫ সালে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে বিদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া আরও কঠোর হয়েছে। এরই মধ্যে বহু বিদেশির ভিসা বাতিল, ভিসা ফি বৃদ্ধি এবং বিভিন্ন দেশের নাগরিকদের আবেদন পর্যালোচনায় স্থগিতাদেশসহ নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের মানুষ ভুয়া আশ্রয়ের আবেদনে অতিষ্ঠ। অভিবাসন আইনের ফাঁকফোকর হিসেবে আশ্রয়ের আবেদনকে ব্যবহার করা উচিত নয়।

তবে ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

সূত্র: এপি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ১০:৩০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬