দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়
- প্রকাশের সময় : ১০:৪৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 22
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রের মাধ্যমে তাদের কার্যবণ্টন করা হয়।
পরিপত্রে জানানো হয়, হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২, হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে তার দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে নিম্নবর্ণিত বিষয়ে কার্য সম্পাদনে সহায়তা করবেন।
ক) প্রতিমন্ত্রী-১ : দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলী, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিতব্য অন্য যেকোনো বিষয়।
খ) প্রতিমন্ত্রী-২ : পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা এবং উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি।
এসব দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন রয়েছে বলেও জানানো হয় পরিপত্রে।






















