বাংলাদেশে কিনেমাস্টারে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও এডিটের সুযোগ

- প্রকাশের সময় : ০৭:০০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 1

ভিডিও সম্পাদনার জনপ্রিয় অ্যাপ কিনেমাস্টারে এখন বিনামূল্যে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও তৈরি করা যাবে। বাংলাদেশের ব্যবহারকারীরা প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই সর্বোচ্চ ১ হাজার ৮০ পিক্সেল মানের ভিডিও সম্পাদনা ও এক্সপোর্ট করতে পারবেন।
প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য
পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ব্যবহারকারীরাও এ সুবিধা পাবেন। কিনেমাস্টারের ৮ পয়েন্ট ২ সংস্করণে এ পরিবর্তন আনা হয়েছে। দ্য ডেইলি স্টারকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ভিডিও সম্পাদনা বা এডিট করার পর অনেক সময় ভিডিওর ওপর অ্যাপের নাম বা লোগো দেখা যায়। একে বলা হয় ওয়াটারমার্ক। এটি সরাতে এত দিন কিনেমাস্টারে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হতো। নতুন সুবিধার ফলে বিনামূল্যে এই অ্যাপটির ব্যবহারকারীরা ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও এডিট করতে পারবেন।
কিনেমাস্টারের অধিকাংশ এডিটিং টুলস আগে থেকেই বিনামূল্যে ব্যবহার করা যায়। অ্যাপটির অ্যাসেট স্টোরেও বিনামূল্যে গ্রাফিকস, সংগীত, ভিডিওর দৃশ্য পরিবর্তনের নানা প্রভাব এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্লাগইন রয়েছে।
ব্যবহারকারীদের সুবিধা ও সামগ্রিক প্রভাব
তবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে আরও কিছু সুবিধা পাওয়া যায়। এর মধ্যে আছে অ্যাপের সব উপকরণ ব্যবহারের সুযোগ, বিজ্ঞাপন বন্ধ করা এবং নির্দিষ্ট কিছু সরঞ্জামের ব্যবহারের সীমা তুলে দেওয়া।
প্রিমিয়াম ব্যবহারকারীরা টুকে ও ফোরকে মানের ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। এছাড়া কিনেক্লাউডের মাধ্যমে ভিডিও এডিটিংয়ের ব্যাকআপ রাখা এবং ব্যক্তিগতভাবে শেয়ার করার সুবিধাও পাবেন।
নতুন এ সুবিধা বাংলাদেশের শিক্ষার্থী, কনটেন্ট নির্মাতা ও সাংবাদিকদের অনেক কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। তাদের অনেকে মোবাইল ফোনে ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। সাংবাদিকেরা সংবাদ প্রতিবেদন তৈরিতেও এসব অ্যাপ ব্যবহার করেন।
























