Dhaka ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
লন্ডনের রাস্তায় আমিরাতের প্রধানমন্ত্রীকে চরম অপমান! ভিডিও ভাইরাল রামদা ঠেকিয়ে এমপির বাড়ি-জমি লিখে নেওয়ার অভিযোগ, সৎভাইদের বিরুদ্ধে মামলা অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে : তথ্য উপদেষ্টা অভিনয় ছাড়ছেন না হাসান মাসুদ, বললেন ‘ওই কথা বলাটা আমার ভুল হয়েছে’ প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ  নওগাঁয় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ : তথ্য উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, বাতিল ১ লাখ ৭৫ হাজার নিয়ামতপুরে ৮০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ‘ক্রাইম পেট্রোল’ উপস্থাপনায় অজয় দেবগন

ইরানের সামরিক বাহিনীতে ব্যাপক পরিবর্তন, শীর্ষ পদে নতুন নিয়োগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 10

ইরানের সামরিক বাহিনীতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি শীর্ষ পদে নিয়োগসংক্রান্ত নতুন ডিক্রি জারি করেছেন। এতে জেনারেল স্টাফ, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও বাসিজ ফোর্সে ছয়জন সিনিয়র কমান্ডারকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মেজর জেনারেল আলি আবদুল্লাহিকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং ব্রিগেডিয়ার জেনারেল কিউমারস হায়দারিকে তার ডেপুটি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মেজর জেনারেল পদে পদোন্নতি পাওয়া আহমদ ভাহিদিকে আইআরজিসির সর্বাধিনায়ক এবং মোস্তফা ইজাদিকে তার ডেপুটি হিসেবে নিয়োগ করা হয়েছে।

এ ছাড়া রিয়ার অ্যাডমিরাল আলি ওজমায়ীকে আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার এবং হোসেইন তাইবকে বাসিজের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনী, আইআরজিসি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক নিয়ন্ত্রণ বাহিনী বাসিজের নেতৃত্বে নিয়োগ পাওয়া ছয়জন ঊর্ধ্বতন কমান্ডারকে অভিনন্দন জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তিনি বলেন, সর্বোচ্চ নেতার এসব গুরুত্বপূর্ণ পদে তাদের ওপর আস্থা রাখার সিদ্ধান্ত ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সেবার প্রতিফলন।

আরাঘচি বলেন, দেশের ওপর চাপিয়ে দেওয়া ‘সাম্প্রতিক দুটি যুদ্ধের’ সময়ও এসব কমান্ডারের কৃতিত্ব প্রমাণিত হয়েছে। ইরানকে রক্ষায় দৃঢ়ভাবে মোকাবিলা করার ক্ষেত্রে তাদের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী ইরানের ‘নিরাপত্তা, মর্যাদা ও ক্ষমতা’ রক্ষায় নতুন দায়িত্ব পাওয়া কমান্ডারদের সাফল্য কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: আল জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানের সামরিক বাহিনীতে ব্যাপক পরিবর্তন, শীর্ষ পদে নতুন নিয়োগ

প্রকাশের সময় : ১০:৫৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬