Dhaka ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প প্রিয়াঙ্কা-প্রকৃতি আমায় ক্ষমা করে দিও প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, লাশ ফেলে পালাল বন্ধুরা মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী সার নিয়ে উদ্বেগের কারণ নেই, মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

নওগাঁ সদর সার্কেল ও ট্রাফিক অফিস পরিদর্শন করলেন অ্যাডিশনাল ডিআইজি

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০২:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 72

রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) এবং অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ, অপারেশনস) খন্দকার মো. শামীম হোসেন নওগাঁ সদর সার্কেল অফিস ও জেলা ট্রাফিক পুলিশ অফিস পরিদর্শন করেছেন।

তিনি নওগাঁ সদর সার্কেল অফিসের দ্বিবার্ষিক পরিদর্শন এবং জেলা ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সার্কেল ও ট্রাফিক অফিসের প্রশাসনিক কার্যক্রম, রেকর্ডপত্র, দাপ্তরিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সর্বোচ্চ মানের পুলিশি সেবা দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের (আইএসটিসি) কমান্ড্যান্ট ও অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সদর সার্কেল অফিস ও জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. সফিউল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

পরিদর্শন শেষে অ্যাডিশনাল ডিআইজি সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্ব বজায় রেখে সেবার মান উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ সদর সার্কেল ও ট্রাফিক অফিস পরিদর্শন করলেন অ্যাডিশনাল ডিআইজি

প্রকাশের সময় : ০২:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬