Dhaka ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

এবার নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের ঝাড়খণ্ড

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 15

ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে টানা ১২ দিন ধরে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। আন্দোলন ক্রমেই ব্যাপক আকার ধারণ করেছে। এতে সমর্থন জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ৫ জুলাই ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই প্রতিবাদ শুরু হয়। পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে দিনরাত বিক্ষোভ এবং অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করছেন।

রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে শত শত মানুষ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। আন্দোলনের তীব্রতা বাড়তে থাকায় শেষ পর্যন্ত রাজ্য সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছে।

বুধবার রাঁচির মহকুমা কর্মকর্তা (এসডিও) কুমার রজত বিক্ষোভস্থল পরিদর্শন করেন। তিনি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার বিষয়ে সরকারের আগ্রহের কথা জানান। এ জন্য আন্দোলনকারীদের পাঁচ থেকে সাতজনের একটি প্রতিনিধি দল গঠনের প্রস্তাব দেওয়া হয়।

সরকার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে একটি কমিটিও গঠন করেছে। এসডিও কুমার রজত জানিয়েছেন, নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগগুলো ইতোমধ্যে তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি নিয়ে কাজ করছে।

তবে শিক্ষার্থীরা রুদ্ধদ্বার বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, আলোচনা স্বচ্ছ ও প্রকাশ্যভাবে হতে হবে এবং গণমাধ্যম ও ক্যামেরার উপস্থিতিতে বৈঠক করতে হবে।

বিক্ষোভকারীরা নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিষয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের তদন্ত দাবি করেছেন। তবে রাজ্য সরকার জানিয়েছে, সিআইডি ইতোমধ্যে তদন্ত করছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারও করা হয়েছে।

বুধবার পরীক্ষা পরিচালনাকারী সংস্থার সদস্য ও টিডিপিএলের হিসাবরক্ষক রক্ষক সিংকে লখনউ থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাকে রাঁচিতে নিয়ে আসা হয়েছে। এ মামলায় সিআইডি আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে ঘটনায় অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে নিয়োগসংক্রান্ত অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) কাজ করছে। কর্তৃপক্ষ ডিজিটাল রেকর্ড, আবেদনকারীদের তালিকা ও সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করেছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

আন্দোলনে সিজেপির সমর্থন

ঝাড়খণ্ডের আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বুধবার আন্দোলনকারীদের পাশে থাকার ঘোষণা দেন।

তিনি বলেন, সিজেপির সদস্যরা চাকরিপ্রার্থীদের সমর্থনে ঝাড়খণ্ডে যাবেন। প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে আন্দোলন একটি ‘চাপ সৃষ্টিকারী গোষ্ঠী’ হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।

দীপকের দাবি, মানুষ বিচার বিভাগ, রাজনীতি, গণমাধ্যম ও নির্বাচন কমিশনের ওপর আস্থা হারিয়েছে। এসব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রয়োজন রয়েছে।

সূত্র: এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবার নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের ঝাড়খণ্ড

প্রকাশের সময় : ০২:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬