Dhaka ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের আগাম সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী জামায়াত-আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের মাজবাড়ীর বাগগাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বাবু মোল্লার উঠান বৈঠক বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী কালুখালীতে এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ নাটকের আলোয় রাজবাড়ী, শুরু হলো ‘নন্দনপার্বণ’ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য নওগাঁয় ইয়াবাসহ নারী গ্রেফতার, আটক আরও ৮ মধুখালীতে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 57

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার বিকেল থেকে এ আলোচনা শুরু হতে পারে। এর আগে সম্ভাব্য ব্যাপক সামরিক হামলার সিদ্ধান্ত স্থগিত রাখার কথাও জানান তিনি।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান হামলার প্রস্তুতি সম্পর্কে অবগত ছিল এবং বর্তমানে উভয় পক্ষ আলোচনায় রয়েছে। তিনি জানান, হামলা স্থগিত রাখার অনুরোধ এসেছে, কারণ সংশ্লিষ্ট পক্ষগুলো মনে করছে একটি সমঝোতা হয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যস্থতাকারীরা তাকে হামলা না চালানোর অনুরোধ জানিয়েছেন। তার মতে, হরমুজ প্রণালি নিয়ে একটি সমঝোতা হয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও একটি চুক্তি হতে পারে।

তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি দাবি করেছে, আরও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য তেহরান যুক্তরাষ্ট্রকে কোনো অনুরোধ করেনি। তারা ট্রাম্পের বক্তব্যকে ‘নতুন মিথ্যা’ বলে অভিহিত করেছে।

এদিকে, ইরানের গণমাধ্যম জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ট্রাম্প সোমবারের সম্ভাব্য আলোচনার স্থান বা এতে কারা অংশ নেবেন, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি। তিনি বলেন, “আমরা পরিস্থিতি দেখব। আমরা যখনই চাইব, প্রস্তুত। আমি মানুষ হত্যা করতে চাই না।”

সূত্র: বিবিসি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশের সময় : ১১:৩৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬