Dhaka ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা ‘এরকম এতিম দশায় ওপেন হইলো কেন’, জুলাই জাদুঘর নিয়ে প্রশ্ন ফারুকীর সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, টাকাপয়সা নিয়ে চম্পট প্রযুক্তিবিদের নওগাঁয় মাছের সাথে শত্রুতা, ৮ লাখ টাকার ক্ষতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ

পেরুতে বিমান বিধ্বস্ত, বিদেশি পর্যটকসহ নিহত ১৩

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২০:০১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 17

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বিদেশি পর্যটক এবং দুইজন ক্রু সদস্য রয়েছেন।

শনিবার (১ আগস্ট) পর্যটকদের নিয়ে পেরুর বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন ‘নাজকা লাইনস’ পরিদর্শনের উদ্দেশ্যে বিমানটি ইকা বিভাগের পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে।

পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলেই বিমানের ১১ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্যের মৃত্যু হয়। বিমানটি মাটিতে আছড়ে পড়ার পর আগুন ধরে যাওয়ায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় পড়া বিমানটি পেরুর পর্যটন প্রতিষ্ঠান অ্যারোডিয়ানা পরিচালিত ছিল। তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, খ্রিস্টপূর্ব ৫০০ থেকে খ্রিস্টাব্দ ৫০০ সালের মধ্যে তৈরি বিশালাকার জ্যামিতিক নকশা ও পশুপাখির চিত্রের জন্য ‘নাজকা লাইনস’ বিশ্বজুড়ে পরিচিত। ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যস্থল আকাশপথ থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যায়। এ কারণে প্রতিবছর অসংখ্য পর্যটক ছোট বিমানে করে স্থানটি পরিদর্শন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পেরুতে বিমান বিধ্বস্ত, বিদেশি পর্যটকসহ নিহত ১৩

প্রকাশের সময় : ১১:২০:০১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬