Dhaka ০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশা-কালুখালী সমিতি, ঢাকার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান ফরিদপুরে ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ১৫ বছর পর ১০০ টাকার পাওনা শোধ, সততায় মুগ্ধ আখাউড়াবাসী গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু মিথ্যা প্রচারণা চালাবেন না: রিজভী নেশাজাতীয় তরল পান করে ৫ জনের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিওতে ছবি জুড়ে অপপ্রচারের অভিযোগ এলিনের জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন ভিয়েতনামে অবৈধ বাংলাদেশিরা জুলাই সনদের আলোকেই আইন সংস্কার বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশেদ খান ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’, কার উদ্দেশ্যে লিখলেন প্রভা

ঢামেকে ভবনের অষ্টম তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 19

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে নিচে পড়ে চিকিৎসাধীন এক তরুণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত রিয়া (২০) গত পাঁচ দিন ধরে হাসপাতালের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

রিয়ার বাবা লতিফ মল্লিক জানান, পাঁচ দিন আগে তিনি মেয়েকে হাসপাতালে ভর্তি করান। ভোররাতে অন্য রোগীর স্বজনরা তাকে জানায় যে রিয়া ভবন থেকে নিচে পড়ে গেছেন। দ্রুত নিচে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এসএসসি পাসের পর রিয়ার বিয়ে হয়। পরবর্তী সময়ে সন্তান না হওয়ায় তিনি মানসিক সমস্যায় ভুগতে শুরু করেন। গত কয়েক দিন ধরে তার আচরণ আরও অস্বাভাবিক হয়ে ওঠে। জিহ্বায় ঘা এবং অন্যান্য শারীরিক সমস্যার চিকিৎসার জন্যও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

নিহতের বাড়ি পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরডাঙ্গি গ্রামে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে শাহবাগ থানা পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢামেকে ভবনের অষ্টম তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

প্রকাশের সময় : ১২:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬