Dhaka ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী নওগাঁয় হাইড্রোলিক হর্ন ব্যবহারে তিন পরিবহনকে জরিমানা

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ : ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 67

রাজধানীর ভাটারায় গ্যাসলাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ মামা ও ভাগনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৬ ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের আরও এক সদস্য আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন মো. শাহীন (২৪) ও তার ৮ বছর বয়সী ভাগনি হাফসা। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে হাফসা এবং শুক্রবার (২৪ জুলাই) সকাল ৬টার দিকে শাহীন মারা যান।

এর আগে গত মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ভাটারার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

প্রতিবেশী মো. জসিম জানান, শাহীন একটি দোকানের কর্মচারী ছিলেন এবং পরিবার নিয়ে ওই বাসায় বসবাস করতেন। ভোরে বিকট শব্দে বিস্ফোরণের পর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শাহীনের শরীরের ৫০ শতাংশ এবং হাফসার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া শাহীনের স্ত্রী ফাহিমা, যার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ : ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

প্রকাশের সময় : ১২:৫৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬