Dhaka ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা ‘এরকম এতিম দশায় ওপেন হইলো কেন’, জুলাই জাদুঘর নিয়ে প্রশ্ন ফারুকীর সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, টাকাপয়সা নিয়ে চম্পট প্রযুক্তিবিদের নওগাঁয় মাছের সাথে শত্রুতা, ৮ লাখ টাকার ক্ষতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ

যে পদ্ধতিতে ঘুম আসবে দুই মিনিটেই!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 65

ঘুমের জন্য দীর্ঘক্ষণ বিছানায় এপাশ-ওপাশ করেন অনেকেই। আবার কেউ কেউ চোখ বন্ধ করার মাত্র দুই মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়েন। অনিদ্রা বা ঘুমের সমস্যায় ভোগা মানুষের জন্য কার্যকর একটি কৌশল হিসেবে পরিচিত ‘মিলিটারি স্লিপ মেথড’।

১৯৪০-এর দশকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্যদের জন্য এই পদ্ধতি তৈরি করা হয়। যুদ্ধক্ষেত্র বা চাপপূর্ণ পরিবেশেও দ্রুত ঘুমিয়ে পড়তে তাদের প্রশিক্ষণের অংশ ছিল এটি। এর মূল লক্ষ্য হলো শরীর ও মনকে ধাপে ধাপে শিথিল করে স্নায়ুতন্ত্রকে শান্ত করা, যাতে মস্তিষ্ক নিরাপত্তার বার্তা পেয়ে সহজে ঘুমের প্রস্তুতি নিতে পারে।

পদ্ধতির প্রথম ধাপে কপাল, চোখের চারপাশের পেশি, চোয়াল ও জিভ সম্পূর্ণ শিথিল করতে হবে। মুখের ক্ষুদ্র পেশিগুলো মানসিক চাপের কারণে শক্ত হয়ে থাকে। এগুলো ঢিলে করে দিলে শরীরের টান কমতে শুরু করে।

দ্বিতীয় ধাপে কাঁধ দুটো বিছানার দিকে ছেড়ে দিতে হবে। এরপর ধীরে ধীরে বাহু, কনুই, কবজি, হাতের তালু ও আঙুল সম্পূর্ণ শিথিল করতে হবে। একইভাবে অন্য হাতও ঢিলে করে দিতে হবে।

তৃতীয় ধাপে গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে ছেড়ে দিতে হবে। এ সময় মনোযোগ থাকবে শ্বাস-প্রশ্বাস ও বক্ষের ওঠানামার দিকে। শ্বাস ছাড়ার সময় কল্পনা করতে হবে, শরীর ধীরে ধীরে বিছানার সঙ্গে মিশে যাচ্ছে।

চতুর্থ ধাপে উরু থেকে শুরু করে হাঁটু, পায়ের পাতা এবং আঙুল পর্যন্ত প্রতিটি পেশি পর্যায়ক্রমে শিথিল করতে হবে।

সবশেষে অন্তত ১০ সেকেন্ড কোনো চিন্তা না করে মনকে একেবারে ফাঁকা রাখার চেষ্টা করতে হবে। এরপরও যদি ঘুম না আসে, তাহলে নিজের পছন্দের কোনো শান্ত পরিবেশ—যেমন সমুদ্র, পাহাড়, নদী, বন কিংবা নিজের আরামদায়ক ঘরের দৃশ্য কল্পনা করতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই পদ্ধতি অনেকের ক্ষেত্রে দ্রুত ঘুমিয়ে পড়তে সহায়ক হতে পারে। তবে দীর্ঘদিন অনিদ্রা বা ঘুমের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যে পদ্ধতিতে ঘুম আসবে দুই মিনিটেই!

প্রকাশের সময় : ০৯:২৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬