Dhaka ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন মধুখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু কালুখালীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩ নওগাঁর পোরসায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাই গ্রেপ্তার ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা ভিজিটর ভিসায় বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

পাংশায় পবিত্র কুরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৮:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 54

রাজবাড়ীর পাংশা উপজেলায় মাদকের টাকার জন্য বৃদ্ধা মাকে মারধরের চেষ্টা, ঘরে আগুন দেওয়া এবং পবিত্র কুরআন শরীফ পোড়ানোর অভিযোগে আবু হোসেন মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার আবু হোসেন মোল্লা পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আব্দুল জব্বার মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত আবু হোসেন গত বুধবার সকালে মাদক কেনার জন্য তার বৃদ্ধা মায়ের কাছে টাকা চান। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তাকে মারধরের চেষ্টা করেন। একপর্যায়ে ঘরে আগুন দিয়ে আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্রে আগুন লাগিয়ে দেন। একই সঙ্গে ঘরে থাকা পবিত্র কুরআন শরীফ মাটির চুলায় ফেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা আবু হোসেনকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

এ ঘটনায় আবু হোসেনের বাবা আব্দুল জব্বার মোল্লা বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় পবিত্র কুরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬