Dhaka ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর আত্রাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১০:১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 4

নওগাঁর আত্রাইয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসকান আলী (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আসকান আলী উপজেলার রসুলপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসকান আলীকে গ্রেফতার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর আত্রাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময় : ১০:১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬