Dhaka ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট নওগাঁর আত্রাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১১৭ মোবাইল ফোন উদ্ধার, মালিকানা শনাক্তে ডিএমপির আহ্বান প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ফের আগুন মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর কওমি ঘরানার ৭ দলের জোট ‘সমমনা ইসলামী দল’ ৯৬’র মতো আবারো আ. লীগের সঙ্গে জোট করেছে জামায়াত: রাশেদ খাঁন হরমুজে বিপদের ঘণ্টা, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকি মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খুলে প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ

প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 6

মোংলা বন্দরের জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সব কার্যক্রম সরেজমিনে ঘুরে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্দর জেটিতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তিনি প্রায় ৫০ মিনিট মোংলা বন্দর এলাকা পরির্দশন করেন।

এরপর সোয়া ৪টার দিকে জেটি থেকে বের হয়ে বেজার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে রওয়ানা হন। এ সময়ে পথে দলীয় নেতাকর্মীদের টানে প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে জনগণের সঙ্গে মিশে যান প্রধানমন্ত্রী। তিনি হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান এবং কয়েকজনের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর মোংলা বন্দর ও বেজার বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তার সঙ্গে ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৯:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬