Dhaka ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আমার এখনো বিয়ে হয়নি : পূজা চেরি নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান রাষ্ট্রপতি নির্বাচন : প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ ঢাকায় আর্জেন্টাইন তারকা ক্যানিজিয়া, প্রত্যাশা বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী প্রথম বাংলাদেশি হিসেবে ১৮৫ দেশ ভ্রমণের রেকর্ড নাজমুন নাহারের আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯ রুটে মিলবে সেবা বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্যামলীতে কিশোর গ্যাং লিডার ধ্বংস কবির গ্রেপ্তার: র‍্যাব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 75

রাজধানীর আদাবর ও তেজগাঁও থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কুখ্যাত ‘কবজিকাটা আনোয়ার’ গ্রুপের অন্যতম সদস্য, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার কবির ওরফে ধ্বংস কবিরসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় এদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

আজ সোমবার সকালে র্যাব-২ এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

র্যাব-২ জানায়, গত ২৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে আদাবর এলাকার শ্যামলী হাউজিংয়ের ৪ নম্বর সড়কে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কবজিকাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার কবির ওরফে ধ্বংস কবির (৩৮) এবং তার সহযোগী আব্দুর রহমানকে (৩৫) দুটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়।

একই দিন তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় পৃথক অভিযানে স্বীকৃত কিশোর গ্যাং লিডার এবং একাধিক মাদক ও ছিনতাই মামলার আসামি মো. বিল্লাল হোসেনকে (২৮) একটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়।

র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে যোগসাজশে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরিসহ অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

র্যাব-২ আরও জানায়, ধ্বংস কবিরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, মাদক-সংক্রান্ত পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়া বিল্লাল হোসেনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, মাদকসহ মোট ১১টি মামলা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শ্যামলীতে কিশোর গ্যাং লিডার ধ্বংস কবির গ্রেপ্তার: র‍্যাব

প্রকাশের সময় : ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬