Dhaka ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চার দেশের প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস আমার এখনো বিয়ে হয়নি : পূজা চেরি নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান রাষ্ট্রপতি নির্বাচন : প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ ঢাকায় আর্জেন্টাইন তারকা ক্যানিজিয়া, প্রত্যাশা বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী প্রথম বাংলাদেশি হিসেবে ১৮৫ দেশ ভ্রমণের রেকর্ড নাজমুন নাহারের আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯ রুটে মিলবে সেবা

প্রক্সি পরীক্ষায় ধরা পড়ে চাকরি হারালেন পিএসসির কম্পিউটার মুদ্রাক্ষরিক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 41

অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের এক কম্পিউটার মুদ্রাক্ষরিকের চাকরির অবসান ঘোষণা করা হয়েছে।

পিএসসি সচিবালয়ের প্রশাসন-২ শাখা থেকে সম্প্রতি জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে স্বাক্ষর করেন পিএসসি সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।

অফিস আদেশে বলা হয়, কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. লিমন গত ১ জুন বিকেল সাড়ে ৪টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষায় অন্য এক পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন।

পরে আদালতে অপরাধ স্বীকারোক্তি এবং সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৬(১) ও ৭(১) ধারায় তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ বিষয়ে মোবাইল কোর্ট মামলা নম্বর-০৫/১৬ দায়ের করা হয়।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, মো. লিমন ২০২৪ সালের ৪ আগস্ট পিএসসি সচিবালয়ে যোগদান করেন এবং তার শিক্ষানবিশকাল তখনও শেষ হয়নি।

নিয়োগ বিধিমালা, ২০০৮-এর ৬(১)(ক) ও ৬(২)(ক) এবং নিয়োগপত্রের শর্ত অনুযায়ী ১ জুন ২০২৬ থেকে তার চাকরির অবসান ঘটানো হয়েছে। আদেশটি ওই তারিখ থেকেই কার্যকর বলে উল্লেখ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রক্সি পরীক্ষায় ধরা পড়ে চাকরি হারালেন পিএসসির কম্পিউটার মুদ্রাক্ষরিক

প্রকাশের সময় : ০৭:৩৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬