Dhaka ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শাহজালালের মাজারের দানবাক্সে হাত দিয়েই প্রত্যাহার হলেন ডিসি সারওয়ার? সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোক কালুখালী বিএনপি নেতা তোতা’র পিতার ইন্তেকাল অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী এনসিপির এমপিদের ৬ জনই নানাভাবে শিবিরের সঙ্গে যুক্ত ছিল: আব্দুল্লাহ হিল বাকী তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ দেশভাগ, অনুপ্রবেশ ও বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিষয়ে হুঁশিয়ারি মোদির

টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোক

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৪০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 26

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত বিদ্যুৎ কান্তি রায় (৫৬) উপজেলার পাটগাতি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি টুঙ্গিপাড়া উপজেলার দাড়িয়ারকুল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। পরদিন ভোরে পরিবারের সদস্যরা বাড়ির পাশে তার পিতা-মাতার সমাধির নিকটস্থ একটি কামরাঙা গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়দের মধ্যে নানা আলোচনা থাকলেও মৃত্যুর কারণ সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর কেউ কেউ ধারণা করছেন, তিনি দীর্ঘদিন আর্থিক সংকটে ভুগছিলেন।

সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোসলেম আলী জানান, নিহতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।

নিহতের স্ত্রী দীপা রায় বলেন, গভীর রাতে কখন তিনি ঘর থেকে বের হয়েছেন, তা তিনি বুঝতে পারেননি। তিনি আরও জানান, পারিবারিকভাবে এ বিষয়ে কোনো পূর্ব ধারণা তাদের ছিল না।

প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান বলেন, বিদ্যুৎ কান্তি রায়ের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। তিনি একজন দায়িত্বশীল শিক্ষক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

জনপ্রিয় এই শিক্ষকের আকস্মিক মৃত্যুতে শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় সুধীজনের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোক

প্রকাশের সময় : ০২:৪০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬