Dhaka ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ চার দেশের প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস আমার এখনো বিয়ে হয়নি : পূজা চেরি নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান রাষ্ট্রপতি নির্বাচন : প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ ঢাকায় আর্জেন্টাইন তারকা ক্যানিজিয়া, প্রত্যাশা বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

কালুখালী বিএনপি নেতা তোতা’র পিতার ইন্তেকাল

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 81

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা’র পিতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. তোফাজ্জেল হোসেন বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তফাদিয়া গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, সন্তান-সন্ততিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মো. তোফাজ্জেল হোসেন বিশ্বাস দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সততা, মানবিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি এলাকায় সুপরিচিত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের মতে, তিনি সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতেন এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কাজে নিজেকে সম্পৃক্ত রাখতেন।

রবিবার (২১ জুন) সকাল ১০টায় তফাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

জানাজা শেষে তাকে বাংলাদেশহাট কবরস্থানে দাফন করা হয়।

এ সময় উপস্থিত সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মো. তোফাজ্জেল হোসেন বিশ্বাসের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একজন সৎ ব্যবসায়ী, সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে তিনি এলাকাবাসীর স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালী বিএনপি নেতা তোতা’র পিতার ইন্তেকাল

প্রকাশের সময় : ০২:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬