Dhaka ১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহাদেবপুরে নতুন থানা ভবন উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত শার্শায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী ফের হরমুজ বন্ধ করল ইরান বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির রাজবাড়ীতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন প্রতিমা ভাঙচুরের অভিযোগে মানসিক প্রতিবন্ধী যুবককে নির্যাতনের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন প্রাক্তন স্ত্রীর সাথে দেখা করতে এসে মাদকসহ জনতার হাতে আটক স্বামী, অতঃপর… নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে আলোচিত রেফারি ওমর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 5

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। হাই ভোল্টেজ এই ম্যাচটি পরিচালনার জন্য মিসরীয় রেফারি আমিন মোহাম্মদ ওমরকে দায়িত্ব দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের ফিফা। নিজ দেশের সেরা এবং কঠোরতার জন্য সুপরিচিত এই রেফারি। দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক ঘটে তার।

মোহাম্মদ ওমর ২০১৭ সাল থেকে আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করলেও ২০১৩ সাল থেকে তিনি মিসরীয় প্রিমিয়ার লিগে ম্যাচ পরিচালনা করছেন। মাঠে ঠান্ডা মাথায় ম্যাচ নিয়ন্ত্রণে রাখার দক্ষতার কারণেই তিনি আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নেন। ২০১৯, ২০২১ এবং ২০২৩ সালের আফ্রিকা কাপ অব নেশনসে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। বিশ্বকাপে এটি তার প্রথম অ্যাসাইনমেন্ট হলেও এর আগে বয়সভিত্তিক বিশ্বকাপে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞতার ঘাটতি অবশ্য তার অভিষেক ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারেনি। দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে গিয়ে তিনি একটি মাত্র হলুদ কার্ড দেখান। তবে দক্ষিণ কোরিয়ার ফুটবলার হান-বম লি থ্রো-ইন করতে দেরি করায় ‘৫ সেকেন্ডের নিয়ম’ প্রয়োগ করে কাউন্টডাউন শুরু করতে তিনি বিন্দুমাত্র দ্বিধা করেননি।

বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে খুব বেশি পরিচিত না হলেও ক্যারিয়ার জুড়ে তার রয়েছে বিশাল অভিজ্ঞতা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ২৬৯টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। যেখানে হলুদ কার্ড দেখিয়েছেন ৯৮০টি এবং লাল কার্ড দেখিয়েছেন প্রায় ২৫টি। এমনকি সৌদি আরবের প্রো লিগ এবং বিভিন্ন দেশের ঘরোয়া কাপের বাঁচা-মরার ম্যাচগুলো পরিচালনার দায়িত্বও তাঁর ওপর এসেছে। ফলে বিশ্বসেরা তারকাদের ম্যাচ সামলানোর ভালো অভিজ্ঞতা রয়েছে তার।

অবশ্য গত বছর একটি বিতর্কিত কাণ্ডেও জড়িয়ে পড়েছিল তার নাম। মিসরের বড় ক্লাব পিরামিডস এফসি তাঁর একটি সিদ্ধান্তের বিরুদ্ধে ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। ইসমাইলি এসসির বিপক্ষে ম্যাচ চলাকালীন প্রতিবাদ করায় পিরামিডস এফসির ক্রোয়েশিয়ান কোচ ক্রুনোস্লাভ জুরচিচকে লাল কার্ড দেখান ওমর। পরবর্তীতে ক্লাবটি অভিযোগ করে যে, ওমর তাদের কোচের ওপর চড়াও হয়েছিলেন।

সোমবারের আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচে আমিনের সহকারী (লাইনসম্যান) হিসেবে থাকবেন তার দুই স্বদেশী মাহমুদ আবুএলরেগাল এবং আহমেদ হোসাম তাহা। আর চতুর্থ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন স্পেনের আলেহান্দ্রো হার্নান্দেজ।

সূত্র : ভয়েস অব আমিরাত

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে আলোচিত রেফারি ওমর

প্রকাশের সময় : ০৭:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬