Dhaka ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ

কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৭:৫৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 27

আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য, সন্ত্রাস ও অরাজকতার অভিযোগ এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার অপচেষ্টার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার বিকেল ৫টার দিকে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। তিনি বলেন, ‘দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা বা অরাজকতার মাধ্যমে দেশের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করার চেষ্টা জনগণ মেনে নেবে না।’

তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি জনগণের পাশে থাকার আহ্বান জানান।

সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম চেয়ারম্যান, তবিবুর রহমান মিনি, জেলা বিএনপির দপ্তর সম্পাদক বাপ্পি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান পিন্টুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ

কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ০৭:৫৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬