Dhaka ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি

স্থির জল হৃদয় অবধি

রাবেয়া লিপি
  • প্রকাশের সময় : ০২:২৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 50

 

সময় বদলায়- মানুষ ও বদলায় তার সাথে
প্রিয়জর অচেনা হয়,
না বলা কথা গুলো ঝড়ে পরে রাতে।

আমি দু কুলের মাঝে খানে–
এদিকে পাহাড়
অন্তর্দাহে পৃথিবীর বুকে তোলপার,
চোখ নদী অন্য দিকে কালো জল
স্থির জল হৃদয় অবদি।

স্বপ্নের তরঙ্গে তরী??
ডুবে হই স্মৃতির আহার–
তুমি এলে স্বপ্ন হলো স্মৃতি
আমি প্রতিশ্রুতি ছিলাম
তোমার কাছে যাবো বলে।

তুমি তো আমাকে চেনো না
আমি তোমাকে চিনি না–
সব কিছু থাকে অনুভবে অস্পর্শে।

ঘুমের গভীরে অথির তিমিরে
ঘন নালি মায় —
তুমি আমি তবু পরস্পরের প্রহদীপশিখা।

দুজনের মন দুজনের কাছে দূর নীহারিকা
চাঁদের আলোয় খোঁজা খুঁজি করি
খুঁজি যে অমায়।

অসীম মনের নীরবতা আর বিজনতা ঘেরা
ক্বচিৎ কখনো কাছে আসে না–
তুমি ও কখনো আসো না।

আমি তোমার কাছে যাবো বলে প্রতিশ্রুতি ছিলাম
একটি প্রতিশ্রুতির হাত নীলকন্ঠ পাখির ডানায়,
তোমার সঙ্গী করে জড়িয়ে থাকে মায়া মমতায়।

এখনো হৃদয়ে এক সিন্ধু জল এই বর্ষায়
দীর্ঘ চুম্বন রেখায় হৃদয়ের ভাজে
আমার সব স্মৃতি ইতি টেনে দেয়—

ঠিক তেমনি আমি – তোমাকে ভালোবেসে ও
তোমার আর পাওয়া হয়ে উঠে না কোনদিন
অনুভবের গভীরতা মাপা যায় চোখে
তা বোঝে শুধু — ভেতরটা- নিঃশব্দে।।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্থির জল হৃদয় অবধি

প্রকাশের সময় : ০২:২৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

 

সময় বদলায়- মানুষ ও বদলায় তার সাথে
প্রিয়জর অচেনা হয়,
না বলা কথা গুলো ঝড়ে পরে রাতে।

আমি দু কুলের মাঝে খানে–
এদিকে পাহাড়
অন্তর্দাহে পৃথিবীর বুকে তোলপার,
চোখ নদী অন্য দিকে কালো জল
স্থির জল হৃদয় অবদি।

স্বপ্নের তরঙ্গে তরী??
ডুবে হই স্মৃতির আহার–
তুমি এলে স্বপ্ন হলো স্মৃতি
আমি প্রতিশ্রুতি ছিলাম
তোমার কাছে যাবো বলে।

তুমি তো আমাকে চেনো না
আমি তোমাকে চিনি না–
সব কিছু থাকে অনুভবে অস্পর্শে।

ঘুমের গভীরে অথির তিমিরে
ঘন নালি মায় —
তুমি আমি তবু পরস্পরের প্রহদীপশিখা।

দুজনের মন দুজনের কাছে দূর নীহারিকা
চাঁদের আলোয় খোঁজা খুঁজি করি
খুঁজি যে অমায়।

অসীম মনের নীরবতা আর বিজনতা ঘেরা
ক্বচিৎ কখনো কাছে আসে না–
তুমি ও কখনো আসো না।

আমি তোমার কাছে যাবো বলে প্রতিশ্রুতি ছিলাম
একটি প্রতিশ্রুতির হাত নীলকন্ঠ পাখির ডানায়,
তোমার সঙ্গী করে জড়িয়ে থাকে মায়া মমতায়।

এখনো হৃদয়ে এক সিন্ধু জল এই বর্ষায়
দীর্ঘ চুম্বন রেখায় হৃদয়ের ভাজে
আমার সব স্মৃতি ইতি টেনে দেয়—

ঠিক তেমনি আমি – তোমাকে ভালোবেসে ও
তোমার আর পাওয়া হয়ে উঠে না কোনদিন
অনুভবের গভীরতা মাপা যায় চোখে
তা বোঝে শুধু — ভেতরটা- নিঃশব্দে।।