Dhaka ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 7

রাজবাড়ীতে নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেনের সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন, জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম-পিপিএম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস, সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সভায় পরিচিতি পর্বের পাশাপাশি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সামাজিক ও অপরাধমূলক সমস্যা, মাদক, তীব্র যানজটসহ বিভিন্ন অপরাধের চিত্র নবাগত পুলিশ সুপারের সামনে তুলে ধরেন।

সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধশত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশের সময় : ০৮:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬