Dhaka ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ক্যাশলেস বাংলাদেশ গড়তে রাজবাড়ীতে পূবালী ব্যাংকের উদ্বুদ্ধকরণ সভা ও র‍্যালি প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে বিশ্বকাপ ফাইনালের রাতে প্রেমিকের বন্ধুর বাসায় প্রাইম ইউনিভার্সিটির ছাত্রী, অতঃপর ‘ছাদ থেকে ফেলে হত্যা’! মধুখালীতে স্কাউটসের গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের সঙ্গে মতবিনিময় গভীর রাতে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী সরকারি বরাদ্দ ৬ লাখ হলেও পরিদর্শন কক্ষ সাজাতে ১৬ লাখ ব্যয় করলেন এমপি জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে আট শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 20

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হওয়া আর্জেন্টিনা দল দেশে ফিরেছে। তবে দেশে ফেরা বহরে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি ও দলের আরও কয়েকজন ফুটবলার।

সোমবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বাধীন দল। বিমানবন্দরে তাদের লাল গালিচা সংবর্ধনা ও সামরিক ব্যান্ডের মাধ্যমে স্বাগত জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

আগেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছিল, স্কোয়াডের সব সদস্য একই ফ্লাইটে ফিরবেন না। সে অনুযায়ী অধিনায়ক লিওনেল মেসিসহ কয়েকজন ফুটবলার যুক্তরাষ্ট্রেই অবস্থান করেন।

বৃষ্টি ও শীত উপেক্ষা করে হাজারো সমর্থক জাতীয় দলের অনুশীলন কেন্দ্রের বাইরে জড়ো হয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান। নীল-সাদা পতাকা ও ছাতা হাতে তারা রানার্সআপ দলকেও উষ্ণ অভ্যর্থনা জানান।

ফাইনালের পর বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী ওবেলিস্ক চত্বরে সমর্থকদের বড় সমাবেশ হলেও শেষ দিকে কিছু উচ্ছৃঙ্খল সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ওয়াটার ক্যানন, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। আর্জেন্টাইন পুলিশের তথ্যমতে, এ ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল

প্রকাশের সময় : ১১:০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬