গুরুত্বপূর্ণ সংবাদ:
আমার খুব ইচ্ছে করে
অপূর্ব কুমার দাস
- প্রকাশের সময় : ০২:২৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 5
আমার খুব ইচ্ছে করে—-
শরতের শুভ্র মেঘের মতো
স্বপ্ন ডানায় ভাসাই ইচ্ছেঘুড়ি।
দিকবিদিক উড়ি—-শুধু উড়ি-
মহাশূন্যে উড়িয়ে দিই-যত
দূরন্ত কিশোর প্রেমের কবিতার
আবেগী পান্ডুলিপি।
আমার খুব ইচ্ছে করে —–
নগ্ন হাওয়ায় কাশ ফুলে ফুলে,
তুমি-আমি, —-আমি-তুমি প্রজাতির রঙে
ভীরু আঙুলের আঁচড়ে, নতুন নতুন ছবি আঁকি।
আমার খুব ইচ্ছে করে—-
আঁকি মেঘের পাহাড়, ঘন হয়ে বসা
তোমার আমার সাহসী যুথবদ্ধ হাত,
মায়াবী দু’টো স্নিগ্ধ চোখ,
কিন্তু হায় !
যেটাই আঁকি তা কেমন করে যেন,
তোমার খোঁপার শিউলি হয়ে যায়।
Tag :




















