Dhaka ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নীল-সাদার ঢেউয়ে ভাসলো রাজধানী

নাহিদ হাসান
  • প্রকাশের সময় : ১০:১৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 8

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে রাজধানীতে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শাহবাগ থেকে শুরু হওয়া র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্র সরোবরে গিয়ে শেষ হয়।
র‍্যালিতে অংশগ্রহণকারী সমর্থকদের হাতে ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। নীল-সাদা জার্সি পরিহিত শত শত সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা ফুটবল উৎসবে পরিণত হয়। এ সময় তারা প্রিয় দলের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করেন।
র‍্যালিকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন বয়সী সমর্থকরা এতে অংশ নেন। সড়কের দুই পাশে অবস্থান নেওয়া উৎসুক মানুষও র‍্যালিটি উপভোগ করেন।
সমর্থকদের ভাষ্য, বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশের পাশাপাশি ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই এ আয়োজন করা হয়েছে।
বিশ্বকাপের আমেজে রাজধানীতে আর্জেন্টিনা সমর্থকদের এই বর্ণাঢ্য র‍্যালি ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নীল-সাদার ঢেউয়ে ভাসলো রাজধানী

প্রকাশের সময় : ১০:১৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬