Dhaka ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঈদের ছুটিতে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং গোপালগঞ্জে ২০ টাকার লোভ দেখিয়ে শিশুকে বলাৎকার, অভিযুক্ত যুবক আটক জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে কালীগঞ্জে ছাত্রদলের বৃক্ষরোপণ অভিযান দেশে এলো হজের প্রথম ফিরতি ফ্লাইট আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, শুরু হয়েছে ফিরতি ফ্লাইট ঈদের ছুটিতে পর্যটকে ভরে গেছে কক্সবাজার ইতিহাসে প্রথমবারের মতো বদলাচ্ছে ব্যালন ডি’অরের ভেন্যু ইরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প, বৈঠকের পরও অনিশ্চয়তা

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে কালীগঞ্জে ছাত্রদলের বৃক্ষরোপণ অভিযান

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • / 25

মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৩০ মে) কালীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ইসরাইল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে কালীগঞ্জে ছাত্রদলের বৃক্ষরোপণ অভিযান

প্রকাশের সময় : ০২:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬