গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীর আমবাগান থেকে ৪২টি ককটেল উদ্ধার
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:৩৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 2
রাজবাড়ীর পাংশায় একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবির সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে এসআরবি ফরিদপুর-১০-এর একটি দল পাংশা পৌরশহরের বিষ্ণুপুর এলাকায় অভিযান চালায়। এ সময় এলাকার একটি আমবাগান থেকে ৪২টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে বিষয়টি গোয়েন্দা নজরদারিতে রয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ মজুত এবং ব্যবহার রোধে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।
Tag :





















