Dhaka ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা বীথির মৃত্যু: সেবার পেশায় থেকেও অপচিকিৎসার বলি! বর্ণিল আয়োজনে শুরু ২ দিন ব্যাপী বাংলা উৎসব॥ সহস্রাধিক শিশ-কিশোরের ঊচ্ছ্বাস পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, বড় বিপর্যয় ঘোষণা প্রেসিডেন্টের কুমিল্লায় তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন অটোরিকশাচালক সুমন: পুলিশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 4

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধরপাকড় শুরু করেছে নয়াদিল্লি পুলিশ। ইতোমধ্যে ভারতীয় ইউটিউবার ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ধ্রুব রাঠিসহ অন্তত এক হাজার জনকে আটক করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল সিজেপি। ওই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল ধ্রুব রাঠির। তবে শনিবার ভোরে রাজধানীসংলগ্ন গুরুগ্রাম শহর থেকে তাঁকে আটক করে পুলিশ।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে রাজধানীতে আগেই ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বিক্ষোভের অনুমতি না থাকায় পুলিশ সম্ভাব্য অংশগ্রহণকারীদের আটক করতে শুরু করে।

এর আগে বিক্ষোভ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন, ৩০০টির বেশি নজরদারি ক্যামেরা স্থাপন এবং ১২টি অস্থায়ী আটক কেন্দ্র প্রস্তুত রাখার খবর প্রকাশিত হয়। এ ছাড়া যন্তর মন্তর ও আশপাশের এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে লোকজনের আগমন ঠেকাতে রাজধানীর প্রবেশপথগুলোতেও নজরদারি জোরদার করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০

প্রকাশের সময় : ১১:৩৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬