Dhaka ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে : মামুনুল হক কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল—দাবি জামায়াত নেতার পাংশায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালিত। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান হরিজন সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ পদত্যাগের পরও আমৃত্যু যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
উদ্বোধনের সাড়ে তিন বছরের মাথায় ক্ষত

উদ্বেগ বাড়ছে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের দুই সেতুতে

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 94

 রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কে ২০১৮-১৯ অর্থবছরে একটি প্যাকেজের আওতায় নির্মিত তিনটি সেতুর মধ্যে দুইটির বিভিন্ন স্থানে ক্ষত ˆতরি হয়েছে| কোথাও কোথাও উঠে গেছে পাথর, সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত| এতে যানবাহন চালক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে| তাদের দাবি, দ্রুত সংস্কার না করা হলে ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি ˆতরি হতে পারে|

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা সদর থেকে বালিয়াকান্দি উপজেলায় যোগাযোগের অন্যতম প্রধান সড়ক এটি| বানিবহ বাজার থেকে বহরপুর বাজার পর্যন্ত এলাকায় হড়াই নদীর ওপর দুটি এবং গাইজারগাড়া বিলের ওপর একটি সেতু নির্মাণের জন্য ২০১৮-১৯ অর্থবছরে প্রায় সাড়ে ২২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়| ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করে| ২০২২ সালের ৭ নভে¤^র সেতু তিনটির উদ্বোধন করা হয়|

রাজবাড়ী থেকে বালিয়াকান্দি ও মধুখালী যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি ব্যবহার করেন প্রতিদিন হাজারো মানুষ| সরেজমিনে গিয়ে দেখা যায়, হড়াই নদী ও গাইজারগাড়া বিলের ওপর থাকা দুটি সেতুর বিভিন্ন অংশে পাথর উঠে গিয়ে ছোট-বড় গর্ত ˆতরি হয়েছে| কোথাও কোথাও প্রায় দেড় থেকে দুই ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়েছে| সেতুর মাঝামাঝি ও বিভিন্ন স্থানে নিচু হয়ে পানি জমে থাকছে| ভারী ও ছোট যানবাহন চলাচলের সময় আরও পাথর উঠে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা|

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না করা হলে ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে পানি প্রবেশ করে ভেতরের রডে মরিচা ধরতে পারে| এতে সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে|

স্থানীয় বাসিন্দা অসিত মন্তব্য করেন, ব্রিজটি খুব বেশিদিন হয়নি| অথচ এখনই বিভিন্ন জায়গায় পাথর উঠে গেছে, গর্ত ˆতরি হয়েছে| দ্রুত সংস্কার করা জরুরি|

এনজিও অ্যাসেড-এর নির্বাহী পরিচালক মুহা. শাহজাহান সিদ্দিক উদ্বেগ জানিয়ে বলেন, ২০২২ সালে ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয়| রাজবাড়ী থেকে বালিয়াকান্দি যাতায়াতের প্রধান সড়ক এটি| কিন্তু অল্প সময়েই বিভিন্ন স্থানে দুই থেকে আড়াই ইঞ্চি গভীর গর্ত হয়েছে| পরে রড বের হয়ে গেলে বড় ধরনের সমস্যা হবে| দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত|

এ বিষয়ে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস জানান, সরেজমিন পরিদর্শন করে দ্রুত সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে|

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উদ্বোধনের সাড়ে তিন বছরের মাথায় ক্ষত

উদ্বেগ বাড়ছে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের দুই সেতুতে

প্রকাশের সময় : ০৭:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬