Dhaka ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ নওগাঁর ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৩৯ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ঝিনাইদহে নিখোঁজের তিনদিন পর নদী থেকে রমজানের মরদেহ উদ্ধার দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় বেগম খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির আলোচনা ও দোয়া ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে : দীনেশ ত্রিবেদী ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে যুবক আটক

ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেছে ৩ জনের শুক্রাণু, একজনের রক্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 86

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর পোশাকে তিনজনের শুক্রাণু এবং একজনের রক্তের নমুনা পাওয়া গেছে। ডিএনএ পরীক্ষায় এখন পর্যন্ত মোট চারজনের নমুনা শনাক্ত হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. তরিকুল ইসলাম রোববার রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কয়েক মাস আগে সিআইডিতে চিঠি দিয়ে তনুর পোশাকে পাওয়া নমুনা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। প্রায় এক মাস আগে জানানো হয়, তিনজন পুরুষের শুক্রাণুর পাশাপাশি আরও একজনের রক্তের অস্তিত্ব পাওয়া গেছে। এর ফলে সন্দেহভাজনের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে। তবে ২০১৭ সালেই তিনজনের তথ্য সামনে এসেছিল, নতুন করে আরেকজনের তথ্য যুক্ত হয়েছে।

তদন্ত কর্মকর্তা আরও বলেন, মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং সন্দেহভাজনদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকার একটি জঙ্গল থেকে সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। দুই দফা ময়নাতদন্ত হলেও তার মৃত্যুর সুস্পষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেছে ৩ জনের শুক্রাণু, একজনের রক্ত

প্রকাশের সময় : ০৪:৪১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬