Dhaka ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 4

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘ও জোগো’র দাবি, জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না রোনালদোকে। সংবাদমাধ্যমটির দাবি, রোনালদোর এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং এতে পরিবর্তনের সম্ভাবনাও নেই।

রোনালদোর বিদায়ের গুঞ্জন জোরালো হয় গত বুধবার রাতে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানায়, পর্তুগালের প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে টানাপোড়েনের জেরে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে যান রোনালদো। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজের অবস্থানও পরিষ্কার করেন তিনি।

রোনালদো জানান, জাতীয় দলের সংবাদ সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পরই তিনি ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ক্যাম্প ছাড়ার পেছনের কারণ তখনই প্রকাশ করেননি তিনি।

নিজের দীর্ঘদিনের জাতীয় দলকে ঘিরে আবেগের কথাও তুলে ধরেন পর্তুগিজ অধিনায়ক। তিনি জানান, জাতীয় দলের প্রতি তার আজীবন নিবেদন ছিল এবং উপযুক্ত সময়ে ক্যাম্প ছাড়ার কারণ পর্তুগালের জনগণের সামনে নিজেই তুলে ধরবেন।

পরবর্তীতে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়ে রোনালদো বলেন, ‘এখন পর্তুগাল দল এবং আমার সব সতীর্থদের (কোনো ব্যতিক্রম ছাড়াই) শুভকামনা জানানোর সময় এসেছে।’

আন্তর্জাতিক ক্যারিয়ারে রোনালদো পর্তুগালের হয়ে ২৩৪টি ম্যাচ খেলে ১৪৬টি গোল করেন। ২০১৬ সালে পর্তুগালের হয়ে প্রথম আন্তর্জাতিক ট্রফি হিসেবে উয়েফা ইউরো জেতার স্বাদ পান রোনালদো। পরে দুইটি নেশনস লিগ শিরোপাও ঘরে তোলেন তিনি।

সূত্র: গোল ডট কম

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি

প্রকাশের সময় : ০৯:২৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬