বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান সেঞ্চুরিয়নে অসহায় আত্মসমর্পণ, হোয়াইটওয়াশড বাংলাদেশ বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা

হুথিদের বিরুদ্ধে বিশাল হামলা শুরু করতে যাচ্ছে সৌদি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 120

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এ নিয়ে রিয়াদে ইতোমধ্যে পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছে আঞ্চলিক একাধিক সূত্র।

বার্তা সংস্থা রয়টার্সকে মধ্যপ্রাচ্যের কয়েকটি সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে নতুন এই অভিযান শুরু হতে পারে। অভিযানের অন্যতম লক্ষ্য হবে লোহিত সাগরের উপকূলীয় এলাকা থেকে হুথি যোদ্ধাদের সরিয়ে দেওয়া। একই সঙ্গে ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টে সমন্বিত হামলা চালানোর পরিকল্পনাও রয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, অভিযানে ইয়েমেনের স্থলবাহিনী প্রধান ভূমিকা পালন করবে। এই বাহিনীকে সৌদি আরব পরিচালনা ও সহায়তা করে। অন্যদিকে, বিমান হামলা চালাবে সৌদি বাহিনী।

আঞ্চলিক সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সৌদি আরবকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। পাশাপাশি কয়েকটি আরব ও ইউরোপীয় দেশ সৌদিকে প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দিচ্ছে। তবে হুথিদের বিরুদ্ধে সম্ভাব্য এই অভিযানে সৌদির কোনো মিত্র সরাসরি অংশ নেবে না বলে সূত্রগুলো জানিয়েছে।

ইয়েমেনে ২০১৪ সালে সরকারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সংঘাত তীব্র হয়ে ওঠে। ওই সময় হুথিরা রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন এলাকা দখল করে নেয়। এর পরই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। ২০১৫ সালে ইয়েমেনের সরকারকে সমর্থন দিতে সৌদি আরব যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে এবং হুথিদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায়। তবে দীর্ঘ সামরিক অভিযানের পরও হুথিদের পরাজিত করা সম্ভব হয়নি।

পরে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরব ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। কয়েক বছর ধরে তা কার্যকর থাকার পর চলতি বছরের মাঝামাঝি সময়ে পরিস্থিতির আবার অবনতি ঘটে।

প্রায় দুই মাস আগে সৌদি বাহিনী সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়। ওই সময় ইরান থেকে ফিরে আসা হুথি নেতাদের বহনকারী একটি বিমান বিমানবন্দরে অবতরণ করছিল বলে সূত্রের দাবি। ওই হামলার পর হুথিরা ক্ষুব্ধ হয়ে সৌদি আরবে হামলা চালায় এবং সৌদি আরোপিত অবরোধ প্রত্যাহারের দাবি জানায়।

হুথিরা হুঁশিয়ারি দেয়, অবরোধ প্রত্যাহার না করা হলে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে সৌদি জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। এরই মধ্যে তারা সৌদি জাহাজে হামলাও চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা হুথিরা দখলে নিয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। সম্প্রতি লোহিত সাগরের উপকূলীয় যেসব এলাকা হুথিরা দ্রুত অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে, সৌদি নেতৃত্বাধীন সম্ভাব্য নতুন অভিযানে সেসব এলাকা থেকে হুথি যোদ্ধাদের সরিয়ে দেওয়াই অন্যতম লক্ষ্য হতে পারে।

সূত্র: রয়টার্স

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হুথিদের বিরুদ্ধে বিশাল হামলা শুরু করতে যাচ্ছে সৌদি

প্রকাশের সময় : ১০:০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬