যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন : ট্রাম্প
- প্রকাশের সময় : ০১:০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 19
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে সম্মত হয়েছে।
পূর্ববর্তী শুল্কসংক্রান্ত জটিলতার পর এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সাথে সাক্ষাতের পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ট্রাম্প জানান, চীন শুধু তেলই নয়, যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনার বিষয়েও আগ্রহ দেখাচ্ছে। তার মতে, শুল্ক ইস্যু নিয়ে অতীতে তৈরি হওয়া জটিলতার পর এটি দুই দেশের বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।
তিনি আরও বলেন, আগে চীন যুক্তরাষ্ট্র থেকে খুব সামান্য পরিমাণ তেল কিনত এবং সয়াবিন কেনা নাটকীয়ভাবে কমিয়ে ব্রাজিলের দিকে ঝুঁকেছিল।
সাক্ষাৎকারে ট্রাম্প চীনের ক্রেডিট কার্ড বাজারেও মার্কিন কোম্পানিগুলোর প্রবেশাধিকার বাড়ানোর বিষয়টি শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করেন।






















