ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

- প্রকাশের সময় : ১১:৫০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 114

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে।
গতকাল বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধে জড়াবে কি না, তা তিনি নিশ্চিত নন বলেও মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। এ সংক্রান্ত আলোচনার বিষয়ে আমি এবং হাতেগোনা কয়েকজন ছাড়া আর কেউ কিছু জানেন না।’
তিনি আরও বলেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে যুদ্ধ শেষ পর্যন্ত কবে থামবে, তা নিশ্চিত না করলেও তিনি দাবি করেন, সংকটের সমাধান হলে বিশ্ববাজারে তেলের দাম কমে আসবে।
জার্মানি থেকে মার্কিন সেনা কমিয়ে আনার ঘোষণার পর ইতালি ও স্পেন থেকেও সেনা সরিয়ে নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
এছাড়া যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের বিষয়েও ট্রাম্প বলেন, ইরান অংশ নিলে তার কোনো আপত্তি নেই।

























