Dhaka ০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে ইটভাটার পুকুর থেকে কিশোরীর লাশ উদ্ধার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৩৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 10

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর কলেজ এলাকার একটি ইটভাটার পুকুর থেকে নাসিমা খাতুন (১৪) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইকো ব্রিকস-এর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাসিমা খাতুন উপজেলার সলেমানপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে।

স্থানীয়রা জানান, কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের পাশে অবস্থিত ইটভাটার পুকুরে এক কিশোরীর মরদেহ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি নাসিমা খাতুনের বলে শনাক্ত করেন।

পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নাসিমা। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি।

কোটচাঁদপুর থানা-এর অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটচাঁদপুরে ইটভাটার পুকুর থেকে কিশোরীর লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৯:৩৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬